মঞ্চে মঞ্চে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীতে চলমান মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যোৎসবে গতকাল সোমবার সপ্তম দিনে মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় অলক ঘোষ নির্দেশিত নান্দিকার, চট্টগ্রামের নাটক কোর্ট মার্শাল। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় মো. আক্তারুজ্জামান নির্দেশিত মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমীর নাটক যুদ্ধগাঁথা। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় জুলকারনাইন স্বপন নির্দেশিত মজিদা আদর্শ মহাবিদ্যালয়, কুড়িগ্রামের নাটক রক্তে জ্বলে স্বাধীনতা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় তপন হাফিজ নির্দেশিত ঢাকার দোহার-নবাবগঞ্জ কলেজের নাটক স্মৃতি ৭১।এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় রাজ্জাক মুরাদ নির্দেশিত রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের নাটক এখনই সময়, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় প্রেমনাথ রবিদাস নির্দেশিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নাটক জাগ্রত চৌরঙ্গী এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হয় আনিসুর রহমান শিপলু নির্দেশিত নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের নাটক ১৯৭১।আজকের নাটক: স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে মাহাবুবুল্লাহ মুকুল নির্দেশিত গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের নাটক বন্ধু নইমকে খোলা চিঠি।চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী: মুক্তিযুদ্ধের এই নাট্যোৎসব উপলক্ষে জাতীয় চিত্রশালায় চলছে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১২ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা।চলচ্চিত্র: উৎসব উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে চলছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল লালবাগে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় জয়যাত্রা এবং আজিমপুরের ইরাকি মাঠে ছানা ও মুক্তিযুদ্ধ। আজ মঙ্গলবার লালবাগে প্রদর্শিত হবে চাকা এবং ইরাকি মাঠে হবে রক্তাক্ত বাংলা।