মঞ্চে শেষের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতাকে নাট্যরূপে মঞ্চে এনেছে থিয়েটার আর্ট ইউনিট। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট তাদের ষোড়শ প্রয়োজনা হিসেবে নাটকটি মঞ্চে আনে।শেষের কবিতার নাট্যরূপ দিয়েছেন প্রশান্ত হালদার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। সার্বিক তত্ত্ববধানে ছিলেন রোকেয়া রফিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, ফৌজিয়া করিম, সাইফ সুমন, অনিকা মাহিন, লেমন, মাহমুদ সিদ্দিকী, জলি আহমেদ প্রমুখ।