মঞ্চে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চে এনেছে স্বপ্নদল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আমরা নাটকটি মঞ্চে এনেছি।’ জাহিদ রিপন আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ সালে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। এর প্রায় ৪৪ বছর পর রবীন্দ্রনাথ রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। নৃত্যনাট্য চিত্রাঙ্গদা দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চস্থ হয়েছে। তবে আমরা আধুনিক মঞ্চে কাব্যনাট্য চিত্রাঙ্গদাকে বেছে নিয়েছি।’