মঞ্চে ১০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকেন্দ্র সম্প্রতি মঞ্চে এনেছে ইবসেনের মৃত মানুষের ছায়া নাটকটি। তারিক আনাম খান নির্দেশিত এ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মঞ্চে ফিরে এলেন নিমা রহমান। তাঁর সাক্ষাত্কার। অনেক দিন পর মঞ্চে অভিনয় করলেন। কেমন লাগল?অন্য রকম অনুভূতি কাজ করেছে। যেহেতু দীর্ঘদিন মঞ্চে কাজ করা হয়নি, তাই মঞ্চে উঠে একটু ভয়ও লাগছিল।কত দিন আগে মঞ্চে শেষ কাজ করেছেন?প্রায় ১০ বছর হলো। আমি আগে নাগরিক নাট্যসম্প্রদায়ে কাজ করতাম। ওই দলের হয়ে শেষ কাজ করি হিম্মতি মা নাটকে। এরপর আর কোনো মঞ্চনাটকে কাজ করিনি।কেন?অনেকটা অভিমান থেকেই নাগরিকের সঙ্গে আর কাজ করা হয়নি। এমনকি অন্য কোনো দলেও কাজ করিনি।এবার তো নাট্যকেন্দ্রের হয়ে নাটকে কাজ করলেন।হ্যাঁ। এই প্রথম নাট্যকেন্দ্রের হয়ে কাজ করলাম। আশা করছি, এই দলেই নিয়মিত হব। এর মধ্যে গত বছরের নভেম্বর মাসে ইবসেনের নাট্যোত্সবে মৃত মানুষের ছায়া নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। ১ ফেব্রুয়ারি আরেকটি প্রদর্শনী হবে।আবার মঞ্চে ফিরে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে?আমি সেই ছোট্টবেলা থেকেই মঞ্চে অভিনয় করি। এত দিন যে কাজ করিনি, এর জন্য নিজের কাছেও খারাপ লেগেছে। তবে এবার আমার ছেলের উত্সাহেই মৃত মানুষের ছায়া নাটকটিতে কাজ করতে আগ্রহী হয়েছি। বলা বাহুল্য, এটি ছিল তারিক আনামের নির্দেশনায় আমার প্রথম কাজ। ফলে কাজটি করতেও নিজের কাছে একটা অন্য রকম অনুভূতি কাজ করেছে।এই নাটকে আপনি, আপনার ছেলে ও তারিক আনাম অভিনয় করলেন, নিজের কাছে ভালোলাগাটা কেমন ছিল?সেই ভাবনা একেবারেই ছিল না। বরং নিজের কাজটা ভালোভাবে ফুটিয়ে তোলাতে বেশি সচেষ্ট ছিলাম।শুরুর প্রশ্নটা শেষে করি। মঞ্চে প্রথম যোগ দিয়েছিলেন কবে?যতদূর মনে পড়ে, ১৯৭৪ সালে প্রথম মঞ্চে যোগ দিই। মূলত আমার মায়ের অনুপ্রেরণায় মঞ্চে কাজ করি। মঞ্চে কাজ করার জন্য আমার মা নাগরিক নাট্যসম্প্রদায়ের আলী যাকের ও আতাউর রহমানের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। আমি প্রথম কাজ করি আতাউর রহমানের নির্দেশনায় ভেঁপুতে বেহাগ নাটকে। এরপর একে একে মুখোশ, দেওয়ান গাজীর কিস্সা, অচলায়তন প্রভৃতি নাটকে অভিনয় করি।