মঞ্চে 'তোরা সব জয়ধ্বনি কর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোরা সব জয়ধ্বনি কর সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা। নাটকটি এরই মধ্যে টেলিভিশনে প্রচারিত হলেও এবার তা মঞ্চে নিয়ে আসছে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান।
আজ উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সৈয়দ শামসুল হক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল সৈকত, আবদুল্লাহ আল মামুন, সাইদুর রাহমান, শেফালী পারভীন, জুয়েরিয়া মৌ, আবদুল আজিজ প্রমুখ।
নতুন নাটক নিয়ে আতাউর রহমান বলেন, ‘নাটকটি টেলিভিশনে প্রচার হলেও মঞ্চের চেহারায় কেউ দেখেনি। ঘটনাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের। এখানে একটি মহত্ত্ব নিহিত রয়েছে। নাটকে সেই মহত্ত্বকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা।’