মটু আনুশকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুই শ গ্রাম ওজন বাড়লেই তেলাপোকা দেখার মতো চিৎকার করে ওঠেন বলিউড অভিনেত্রীরা। সেখানে এক-দুই কেজি নয়, পঁ-য়-ত্রি-শ কেজি ওজন বেড়েছে আনুশকা শর্মার! অবশ্য ইচ্ছা করেই ওজন বাড়িয়েছেন আনুশকা। নতুন ছবি বম্বে ভেলভেট-এ জ্যাজ গায়িকার চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের প্রয়োজনে স্বেচ্ছায় মুটিয়ে গেছেন আনুশকা।
ছবিটি পরিচালনা করছেন অনুরাগ কশ্যপ। আনুশকার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর। বিশেষ একটি চরিত্রে করণ জোহরকেও দেখা যাবে। নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। মুম্বাই মিরর।