মডেল প্রতিযোগিতার বিচারক বিজরী বরকতউল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙ আরটিভি ‘২০-২০ কালারস’ মডেল সার্চ ২০১৪ মডেল প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ। আজ ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটির র্যাম্প পর্ব প্রচারিত হবে আরটিভিতে। এই পর্বে ডিজাইনার বিপ্লব সাহা ও কোরিওগ্রাফার কামরুলের সঙ্গে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে বিজরীকে।
আরটিভি সূত্রে জানা গেছে, অডিশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে ২২ জন ছেলে ও ২২ জন মেয়ে মডেল ইয়েস কার্ড পেয়ে নির্বাচিত হন। পরে ওই ৪৪ জন প্রতিযোগী থেকে গ্রুমিং, ফটোশুটসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সর্বশেষ ২২ জনকে নির্বাচিত করা হয়েছে। আজ তাঁরা র্যাম্প মডেলিংয়ে অংশ নেবেন।
রঙ আরটিভি ‘২০-২০ কালারস’ মডেল সার্চ ২০১৪ মডেল প্রতিযোগিতা প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।