মডেল রাহার লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল সুমাইয়া আজগার রাহার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছে। আজ সোমবার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এই আবেদন করেন।মহানগর হাকিম জয়নাব বেগম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর আদেশ দিয়েছেন।আবেদনে বলা হয়, ২২ মার্চ রাতে রাহা তাঁর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে তাঁর লাশ আজিমপুর কবরস্থানে দাফন করেন। মৃত্যুর কারণ নির্ণয় করতে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে লাশের সুরতহাল ও ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসাককে দিয়ে ময়নাতদন্ত করা প্রয়োজন।গত রোববার রাত সোয়া ১০টায় রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তাতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে রাহা তাঁর মাকে জানান। মা লেবুর শরবত খেতে দেন তাঁকে। এরপর স্বাভাবিকভাবে রাহা ঘুমিয়ে পড়েন। সকালে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে রাহাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।