মডেল হলেন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা দীপঙ্কর দীপনের ‘রুদ্র ও রোদেলার কাব্য’ নাটকের মধ্য দিয়ে ২০০৬ সালে প্রথম অভিনয়ে নাম লিখিয়েছিলেন সিদ্দিক। নাটকের পর ২০১০ সালে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এবার বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন সিদ্দিক। আজ মঙ্গলবার ঢাকার অদূরে রূপগঞ্জে বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন তিনি। সিদ্দিক অভিনীত গল্পপ্রধান এ বিজ্ঞাপনচিত্রটি একটি আবাসন প্রতিষ্ঠানের।এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘অভিনয়ে ছয় বছর পার হতে যাচ্ছে। এরই মাঝে টুকটাক কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে না মেলার কারণে সেগুলোতে কাজ করা হয়নি। এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রের কাজ করছি। ভিন্ন অভিজ্ঞতা।’সিদ্দিক আরও বলেন, ‘ নাটকে যেমন দর্শকেরা আমাকে গ্রহণ করেছেন, আশা করছি বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’সিদ্দিক অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে জাহিদ হাসানের পরিচালনায় ‘টো টো কোম্পানি’, মুহাম্মদ মোস্তফা কামালের ‘ইডিয়টস’, সুস্ময় সুমনের ‘আউট অব কন্ট্রোল’, ইমরান হোসেনের ‘ভীমরতি’, সঞ্জিত সরকারের ‘ইতি দুলাভাই’ উল্লেখযোগ্য।