মডেলিংয়ে কেট উইন্সলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ব্র্যান্ড সেন্ট জনের মডেল হয়েছেন অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি নিউজার্সিতে ওই ব্র্যান্ডের কিছু পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন টাইটানিক ছবির এই অভিনেত্রী। আর তাতে ফুটে ওঠে আকর্ষণীয় দেহবল্লরীর, রুচিশীল এক মানবীর ছবি। ছবিগুলোতে একই সঙ্গে মার্জিত ও আবেদনময় কেটকে খুঁজে পাওয়া যায়। অবশ্য তিনি নিজে স্বীকার করেছেন, ‘মডেল হওয়ার মতো শারীরিক অবয়ব (সাইজ জিরো) আমার নেই। তবু এই পোশাকগুলোতে আমাকে দারুণ মানিয়েছে।’ ওয়েবসাইট।