মণিপুরি ও ভরতনাট্যমের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইটি দাস
সুইটি দাস

রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ শক্রবার আয়োজন করা হয়েছে মণিপুরি ও ভরতনাট্যম নাচের পরিবেশনা। মণিপুরি নাচের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন শিল্পী সুইটি দাস এবং ভরতনাট্যম পরিবেশন করবেন অমিত চৌধুরী। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এ আয়োজন। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে অমিত চৌধুরীর তিনটি ও সুইটি দাসের তিনটি পরিবেশনা থাকবে। অমিত বলেন, ‘মূলত হিন্দু পুরাণের কিছু নির্বাচিত গল্পকে আমরা ভরতনাট্যম ও মণিপুরি নাচের মধ্য দিয়ে তুলে ধরব।’ অমিত আরও বলেন, নিজ নিজ পরিবেশনা শেষে তিনি ও সুইটি দ্বৈতভাবে পরিবেশন করবেন একটি রবীন্দ্রনৃত্য।