মণিপুরি নাচ নিয়ে নৃত্য নন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরই ২৫ বছর পেরোল নাচের সংগঠন ‘নৃত্য নন্দন’। এ উপলক্ষ উদ্যাপনের জন্য প্রতিষ্ঠানটি হাতে নিয়েছে বছরব্যাপী নানা কর্মসূচি। এর অংশ হিসেবেই গত শুক্রবার থেকে নৃত্য নন্দন আয়োজন করেছে মণিপুরি নাচের কর্মশালা, চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। ৯ জানুয়ারি মণিপুরি নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে কর্মশালাটি। মণিপুরি-গুরু কলাবতী দেবী এ কর্মশালা পরিচালনা করছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহায়তায় আয়োজন করা হয়েছে এ কর্মশালা। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন নৃত্যশিল্পী। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালায় কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের পরিবেশনা নিয়ে সমাপনী অনুষ্ঠান সাজানো হয়েছে।