মণিপুরি সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃদঙ্গ ও মন্দিরার বাদনের সঙ্গে মণিপুরি পোশাক পরে নৃত্যশিল্পী বিধানচন্দ্র সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ ও তাপস সিংহ এলেন মঞ্চে। তাঁরা উপস্থিত সহস্রাধিক দর্শককে মুগ্ধ করলেন নৃত্যছন্দে।গত শুক্রবার মণিপুরি ললিতকলা একাডেমির মঞ্চে আয়োজন করা হয়েছিল মণিপুরি সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরি শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী থালানৃত্য, রাধাকৃষ্ণের লীলা থেকে রাখালনৃত্য ও রাসনৃত্য পরিবেশন করেন। মণিপুরি শিল্পীরা থালানৃত্য পরিবেশন করেন। নৃত্যপর্বের শেষপর্যায়ে তরুণ-তরুণীরা কৃষ্ণ ও গোপী সেজে ঐতিহ্যবাহী মণিপুরি রাসনৃত্য পরিবেশন করেন। এরপুর সুনীতি সিনহার নজরুলসংগীত ও মীরা সিনহার শাহ আবদুল করিমের লোকগীতি শ্রোতাদের মাতিয়ে তোলে। মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীরা বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন।