মণিপুরীদের বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জ উপজেলার আদমপুরে নতুন বছরকে বরণ করতে মণিপুরি থিয়েটার তাদের কার্যালয়ের সামনে বিষু উৎসব (পুরোনো বছরকে বিদায় ও নববর্ষ বরণ) ও সন্ধ্যা থেকে রাতভর ঐতিহ্যবাহী পাশা খেলার আয়োজন করে। মণিপুরি সম্প্রদায়ের নারী-পুরুষ এ পাশা খেলায় অংশ নেয়। এ ছাড়া গতকাল শুক্রবার সকালে মণিপুরি নারী-পুরুষ ঐতিহ্যবাহী সাজে সেজে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি, বাংলা ভাষার গান, নাটিকা ও মণিপুরি ঢোলক নৃত্য। প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ কত্থক নৃত্য পরিবেশন করেন। জ্যোতি সিনহার একক অভিনয়ে বিরঙ্গনা নাটক এবং শেষে ছিল ইসলাম উদ্দীন পালাকারের একক অভিনয়ে কমলারানী সাগরদিঘী পালা।