মণিপুরে নৃত্য উৎসবে তামান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামান্না রহমান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরি নাচের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। কিন্তু কখনো তাঁর মণিপুর যাওয়া হয়নি। জানালেন, এবারই প্রথম তিনি ভারতের মণিপুর যাচ্ছেন। ১৮ ফেব্রুয়ারি মণিপুরের ইমফলে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক ভারতীয় শাস্ত্রীয় নৃত্য উৎসব’। উৎসবের শেষ দিন রোববার মণিপুরি নৃত্য পরিবেশন করবেন তিনি। আয়োজন করেছে রঙ্গনিকেতন মণিপুর কালচারাল আর্টস ট্রুপ।এ ধরনের আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘মণিপুরে এবারই প্রথম এই আন্তর্জাতিক উৎসব আয়োজন করা হয়েছে। আর এখানে একক মণিপুরি নৃত্য পরিবেশন করব। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’তিনি আরও জানান, এ উত্সবে আরও অংশ নেবেন মালয়েশিয়ার খ্যাতিসম্পন্ন নৃত্যব্যক্তিত্ব রামলি ইব্রাহীম। ভারতের নৃত্যশিল্পীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৃত্যশিল্পীরা। এখানে শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে কত্থক, ভরতনাট্যম, কথাকলি, উড়িশি ও মণিপুরি নৃত্য পরিবেশন করবেন।উৎসবে যোগ দিতে আজই ভারতে যাচ্ছেন তামান্না।