মদে ডুবেছেন লোহান!
অঘটনঘটনপটীয়সী হলিউডের তারকা অভিনেত্রী লিন্ডসে লোহান নাকি ইদানীং মাত্রাতিরিক্ত মদ্যপান করছেন। লোহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মানসিক চাপে মূহ্যমান ‘মিন গার্লস’খ্যাত অভিনেত্রী লিন্ডসে লোহান প্রতিদিন দুই লিটার ভদকা পান করছেন! এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট।লিন্ডসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএমজি এক খবরে জানিয়েছে, দেনার দায় আর সম্প্রতি নৈশ ক্লাবে মারামারির জের ভুলতে এখন মদে ডুবেছেন লিন্ডসে লোহান। মদ দিয়েই সকাল শুরু করছেন তিনি আর এই পান চলতে থাকে দিনভর। গত ২৯ নভেম্বর নিউইয়র্কের নৈশ ক্লাবে বাকবিতণ্ডায় জড়িয়ে এক নারীর গায়ে হাত তোলার দিনও আকণ্ঠ মদ গিলেছিলেন এ তারকা।লিন্ডসের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, লিন্ডসের অতিরিক্ত পানাসক্তির কারণে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে গেছেন এবং তাঁকে সাহায্য করতেও তাঁরা নারাজ। সকলেই অভিযোগ করেন যে, লিন্ডসে যখন মদে ডুবে যান তখন তাঁর হুঁশ থাকে না, হিংস্র হয়ে ওঠেন। অতিরিক্ত মদ পান প্রসঙ্গে লিন্ডসে লোহানের পক্ষ থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি।