মধুচন্দ্রিমা শেষে দেশে ফিরেই ব্যস্ত অপূর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর পেশাগত ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমায় যেতে না পারা অপূর্ব সম্প্রতি মাস দেড়েকের জন্য মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। স্ত্রী অদিতিকে নিয়ে প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্রে মধুচন্দ্রিমা উদ্যাপন করে গত বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেও টেলিভিশন নাটকের এই অভিনেতাকে আবারও পাকড়াও করেছে পেশা জীবনের ব্যস্ততা।২০১১ সালের ১৪ জুলাই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পারিবারিকভাবে বিয়ে করেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী নাজিয়া হাসান অদিতিকে। প্রথম আলো ডট কমকে অপূর্ব বলেন, ‘যুক্তরাষ্ট্রে এর আগেও আমি গিয়েছিলাম। কিন্তু এবারেরটি ছিল একেবারেই অন্য রকম। কারণ এবার সঙ্গী হিসেবে ছিল আমার স্ত্রী নাজিয়া। তাঁকে নিয়ে সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। আর বেড়ানোর ফাঁকে ফাঁকে পরিচিত-অপরিচিত অনেকের সঙ্গেই দেখা হয়েছে। যাঁরা আমার কাজের খোঁজ-খবর রাখেন। যা আমাকে অনেক বেশি অবাক করেছে। এবারই প্রথম একসঙ্গে এত দিন দেশের বাইরে থাকতে হয়েছে।’অপূর্ব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তাঁরা নিউজার্সি, কানেকটিকাট, নিউইয়র্ক, মিসোরি, জর্জিয়া, ফ্লোরিডা, নথ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঘুরে বেড়িয়েছেন।বৃহস্পতিবার দেশে ফিরেই আবারও ব্যস্ত হয়ে পড়ছেন অপূর্ব। ১৮ মে শুক্রবার থেকে তিনি ভাসাবি সেলিব্রেটি ক্রিকেট ক্লাবের হয়ে প্র্যাকটিসে অংশ নিয়েছেন। জানালেন, এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করবেন। তবে আজ শনিবার ক্রিকেটের কোনো প্র্যাকটিসে অংশ নিচ্ছে না। অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সামনে তো ঈদ। তাই ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ শুরু করতে হবে। এরই মধ্যে গতকাল শুক্রবার ও আজ শনিবার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টানা এক থেকে দেড় মাস ঈদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।’উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই অদিতিকে বিয়ে করেন অপূর্ব।