মধুচন্দ্রিমায় ফিনল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক বছর প্রেমের পর নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেছেন মনিষা কৈরালা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কাঠমান্ডুর গোকর্ণ ফরেস্টে। এর দুই দিন পর ছিল বিবাহোত্তর সংবর্ধনা। সেটা হয় কাঠমান্ডুর বিলাসবহুল হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায়। বিয়েটা শেষ করেই ছবির কাজে বলিউডে আসেন এ অভিনেত্রী। ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করেই উড়াল দেন সোজা নেপালে। এখন এই নবদম্পতি অবস্থান করছেন ফিনল্যান্ডে। তবে কোনো ছবির শুটিং কিংবা ব্যবসায়িক কাজে নয়। ফিনল্যান্ডে তাঁরা গেছেন মধুচন্দ্রিমা যাপনের জন্য। গত ৭ জুলাই ফিনল্যান্ডের সাইবিতে মধুচন্দ্রিমা যাপনের সময় রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েন মনিষা-দহল দম্পতি। উল্লেখ্য, মনিষা স্বামী সম্রাটের চেয়ে সাত বছরের বড়।