মধুচন্দ্রিমায় গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরের ছোট্ট এক দ্বীপে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন সুপার মডেল কেট মস ও সংগীতশিল্পী জেমি হিন্স। কিন্তু বেরসিক প্রকৃতি বাদ সাধল তাঁদের রোমান্সে। বলা নেই কওয়া নেই, ভূমিকম্প আঘাত হানল দ্বীপটিতে। তা-ও ৫ দশমিক ২ মাত্রার। ১৯৬৩ সালের পর এ অঞ্চলে এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি। ভূ-কম্পনের স্থায়িত্ব ছিল পাঁচ সেকেন্ড। যা-ই হোক, কেট ও হিন্স তখন বিলাসবহুল ইয়টে ছিলেন। দিন কয়েক আগে কোটি পাউন্ড মূল্যের ইয়টটি ভাড়া করে মধুচন্দ্রিমায় এসেছিলেন এই যুগল। ওয়েবসাইট।