মধুচন্দ্রিমায় সাইফিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছেন কারিনা কাপুর। এ মাসের শেষে তিনি সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় যাচ্ছেন স্বামী সাইফ আলী খানের সঙ্গে। ব্যক্তিগত আর পেশাগত—দুই ক্ষেত্রেই দারুণ একটি বছর কেটেছে তাঁর। শাহরুখ খান, আমির খান, সালমান খান—এই তিন খানের সঙ্গেই সুপারহিট ছবি আছে তাঁর। কিন্তু তাঁর মতে, সাইফ হলো সবচেয়ে স্পেশাল। মধুচন্দ্রিমা থেকে ফিরে ইমরান খানের সঙ্গে পুনিত মালহোত্রার পরিচালনায় নতুন ছবিতে কাজ শুরু করবেন কারিনা। এএনআই।