মধুমিতায় আজ থেকে ‘মান্না চলচ্চিত্র উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুমিতা প্রেক্ষাগৃহে আজ থেকে শুরু হচ্ছে ‘মান্না চলচ্চিত্র উৎসব’। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন এই প্রেক্ষাগৃহে মান্না অভিনীত একটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হলো—লুটতরাজ, লাল বাদশা, স্বামী-স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, দুই বধূ এক স্বামী, পিতা-মাতার আমানত ও আম্মাজান। আজকের ছবি মান্না, দিতি ও মৌসুমী অভিনীত লুটতরাজ। ছবিটি প্রযোজনার মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজক হিসেবে নাম লিখিয়েছিলেন মান্না।মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, ‘দেশীয় চলচ্চিত্রে মান্নার অবদানকে স্মরণ করতে আমরা এই উত্সবের আয়োজন করেছি।’