মধুমিতায় ‘মান্না চলচ্চিত্র উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুমিতা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে ‘মান্না চলচ্চিত্র উৎসব’। মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি মান্নার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ওই দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই উৎসবের আয়োজন।১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি প্রতিদিন এই প্রেক্ষাগৃহে মান্না অভিনীত একটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হলো—লুটতরাজ, লাল বাদশা, স্বামী-স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, দুই বধূ এক স্বামী, পিতা-মাতার আমানত ও আম্মাজান। মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় শুরু করার অনেক আগে থেকেই মান্নার সঙ্গে আমাদের খুব চমৎকার সম্পর্ক। তার রেশ ধরে এবং দেশীয় চলচ্চিত্রে মান্নার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এই উদ্যোগ নিয়েছি।’