মধুর ফিরে আসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দিল হ্যায় ছোটা সা...ছোটি সি আশা’ গানের সেই মধুকে মনে পড়ে? হ্যাঁ, মণি রত্নমের রোজা ছবির সেই গান এখনো কারও ভুলে যাওয়ার কথা নয়। মনে থাকার কথা অভিনেত্রী মধুকেও। সেই মধুই আবার ফিরছেন রুপালি পর্দায়। হেমা মালিনীর টেল মি ও খুদা ছবি দিয়ে শুরু করবেন অভিনয়জীবনের নতুন হিসাবনিকাশ। ছবিতে সন্তানসম্ভবা এক রাজস্থানি নারীর ভূমিকায় অভিনয় করবেন মধু।রোজার সুবাদে প্রায় রাতারাতি খ্যাতির চূড়ায় উঠে গিয়েছিলেন তিনি। এরপর অবশ্য মধুর কোনো ছবিই তেমন সাড়া জাগাতে পারেনি। ওয়েবসাইট।