মধুসূদনের কাব্য নিয়ে ‘কহে বীরাঙ্গনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারত-এর ১১ জন নারীর আখ্যান নিয়ে ১১টি অধ্যায়ে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বীরাঙ্গনা কাব্য। সেখান থেকে নির্বাচিত চারটি অধ্যায় নিয়ে কাব্যনাটক করেছে সিলেটের মণিপুরি থিয়েটার। কহে বীরাঙ্গনা নামের এই নাটকের নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এর উদ্বোধনী মঞ্চায়ন ছিল গতকাল বৃহস্পতিবার। কহে বীরাঙ্গনা নাটকের চার অধ্যায়ে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনার পত্রকাব্য বিবৃত হয়েছে। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে চিরন্তন প্রেমের জয়গান। ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিহিংসা কিংবা যুদ্ধে নয়, দুর্নিবার আত্মিক প্রেম, ভালোবাসা ও হূদয়ের শক্তিতেই মিলতে পারে মানুষের প্রকৃত মুক্তির সন্ধান। কুরুক্ষেত্রের মরণপণ যুদ্ধে নিয়োজিত বীর সৈনিকদের বিরহিনী পত্নী ও যন্ত্রণাদগ্ধ নারীদের সংলাপের মধ্য দিয়ে ফুটে উঠেছে সেই নিদারুণ সত্য।নাটকে মূল কাব্যগ্রন্থের নির্বাচিত অংশগুলোর মূলভাব অক্ষুণ্ন রেখে কেবল অভিনয়রীতির মধ্য দিয়ে পুরাণের যুদ্ধ-প্রসঙ্গকে বর্তমান কালের প্রেক্ষাপটে দাঁড় করানো হয়েছে। স্থান-কাল-গোষ্ঠীনিরপেক্ষ সর্বজনীন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হয়েছে নাটকটিতে। সে কারণে এক অর্থে এটি হয়ে উঠেছে যুদ্ধবিরোধী কাব্যনাট্য।নাটকের চার নারীর ভূমিকাতেই অভিনয় করছেন জ্যোতি সিনহা। তাঁকে মূল গল্প এগিয়ে নিতে সহায়তা করেছেন স্মৃতি, শুক্লা, সুনন্দা ও ভাগ্যলক্ষ্মী সিনহা।নাটকের নির্দেশক শুভাশিস সিনহা জানান, ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনী মঞ্চায়নের আগে প্রস্তুতি হিসেবে কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নবনির্মিত নিজস্ব নাট্যমঞ্চ নটমণ্ডপে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়েছে ২৩ ডিসেম্বর। আজ শুক্রবার স্টুডিও থিয়েটারে বিকাল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে। জমে উঠেছে বিজয় উৎসব‘এখানে এসে মনে হচ্ছে সংস্কৃতির চর্চায় আমরা পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছি। এমন খোলা আকাশের নিচে একের পর এক গান উপভোগ করাটাই সৌভাগ্যের ব্যাপার।’ বলছিলেন বিক্রমপুরের শ্রীনগরের শামসুদ্দোহা। ঢাকা মেডিকেল হাসাপাতালে তিনি চিকিৎসারত। বিকেলে হাসাপাতাল থেকে ঘুরতে বেরিয়ে চলে এসেছেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের তিন দিনব্যাপী বিজয় উৎসব দেখতে। বুধবার শুরু হওয়া উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন।উৎসবে গতকাল দর্শকের সংখ্যা ছিল প্রচুর। প্রথমে আলোচনা। ফাহিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিন আহমেদ চৌধুরী ও মনোরঞ্জন ঘোষাল। পরে গণসংগীত পরিবেশন করে জাগরণ সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র, রবিরাগ, নিবেদন, মন্দিরা শিল্পীগোষ্ঠী ও নন্দন। তাদের পরিবেশনায় ছিল ‘সোনার মোড়ানো বাংলা মোদের শ্মশান করছে কে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘দেশের জন্য প্রেম নেই যার’, যে মাটির বুকে লুকিয়ে আছে’, ‘তোর আপনজনে ছাড়বে তোরে’ এসব গান। আজ উৎসবের শেষ দিন।শুদ্ধ সংগীতের প্রসারে সম্মেলনশুদ্ধ সংগীতের প্রসারে রাজধানীতে তিন দিনের সম্মেলনের আয়োজন করেছে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। পশ্চিম পান্থপথের সেলসেন্টার ভবন মিলনায়তনে এ দিন খেয়াল পরিবেশন করেন রাজশাহীর সলক হোসেন, চট্টগ্রামের কাজল মজুমদার এবং ঢাকার পূজন কুমার দাস। যন্ত্রসংগীত পর্বে সেতার বাজিয়ে শোনান ঢাকার রীনাত ফৌজিয়া।সংগঠনের সহসভাপতি জিয়াউর রহমান জানান, আজ শুক্রবার সম্মেলনের শেষ দিনে সকাল থেকে শুরু হয়ে সারা দিন চলবে সংগীত পরিবেশনা। ১০ জন শিল্পী আজকের আয়োজনে অংশ নেবেন।ঢাকা সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকালঢাকা আর্ট সেন্টারের এক বছর পূর্ণ হলো। আগামীকাল ১ জানুয়ারি নানা আয়োজনে উদ্যাপিত হবে বছর পূর্তি অনুষ্ঠান। প্রতিষ্ঠানের ট্রাস্টি শিল্পী নিসার হোসেন জানান, শনিবার বিকেল তিনটায় দেশবরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার ৮২তম জন্মদিনে সেন্টারের পক্ষ থেকে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে ‘কিবরিয়া প্রিন্ট মেকিং’ স্টুডিওর উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মোহাম্মদ কিবরিয়া, বিশেষ অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী। একই সঙ্গে উদ্বোধন হবে সেন্টারের স্টুডিওতে কর্মরত তরুণ শিল্পীদের প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় সেন্টারের কর্মকাণ্ড নিয়ে আনোয়ার চৌধুরীর প্রামাণ্যচিত্র শিল্পশিবিরের কথকতা প্রদর্শিত হবে। অনুষ্ঠান শেষ হবে সংগীতশিল্পী চন্দনা মজুমদারের একক গানের মধ্য দিয়ে।আজ বেঙ্গলে ‘সৃজনে ও শেকড়ে-৭’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় আজ শুক্রবার ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৭’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০টি। চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।এথিকস ক্লাব বাংলাদেশের ঘোষণা স্কলারস বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করেছিল ‘প্রথম অনাবাসী বাংলাদেশ সম্মেলন ২০০৭’। এ সম্মেলনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্কলারস বাংলাদেশ দেশের উন্নয়নে ভূমিকা রাখার দায়বদ্ধতা থেকে আরও অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে অন্যতম একটি হলো এথিকস ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠা। এই সংগঠনের সদস্যরা নীতি, নৈতিকতা, অসাম্প্রদায়িকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শ্রেয় মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। গতকাল রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ১ জানুয়ারি এথিকস ক্লাব বাংলাদেশ প্রথম এথিকস ডে উদ্যাপনের জন্য ঢাকাবিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রা ও ‘মানবতা ও দেশপ্রেম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কলারস বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খান প্রমুখ।