মধ্যরাতের ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১১টায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’। ভৌতিক, আধিভৌতিক, অপ্রাকৃত এবং ব্যাখ্যার অতীত কিছু সত্য ঘটনা থাকছে এখানে। প্রতি পর্বে একজন অতিথি তাঁর জীবনের অভিজ্ঞতার কথা বলবেন। আজকের অতিথি খসরু চৌধুরী। পরিকল্পনা করেছেন সৈয়দ ফাহিম মুনয়েম, প্রযোজক আবুল হোসেন আর উপস্থাপনা করছেন মৃদুল আহমেদ।