মন ও মানসিক স্বাস্থ্য নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে ফৌজিয়া খান জানান, ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আজ বুধবার বিকেল পাঁচটায় এই বৈঠকের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধন শেষে গার্ল ইন্টেরাপটেড চলচ্চিত্রটি দেখানো হবে। পরে এই চলচ্চিত্রে উপস্থাপিত মানসিক রোগ ‘বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার’ বিষয়ে আলোচনা হবে।কাল বৃহস্পতিবার ‘মানসিক স্বাস্থ্য: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে গোলটেবিল বৈঠক হবে। এরপর থাকবে রাসেল ক্রো অভিনীত আ বিউটিফুল মাইন্ড চলচ্চিত্রের প্রদর্শনী। প্রদর্শনী শেষে ছবিটির বিষয় ‘স্কিটসোফ্রেনিয়া’ সম্পর্কে থাকবে আলোচনা।