মন কাড়ল বৃহন্নলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা ছবিতে সোহানা সাবা ও ফের​দৌস
বৃহন্নলা ছবিতে সোহানা সাবা ও ফের​দৌস

দর্পণ চলচ্চিত্র উৎসবে দর্শকদের মন কেড়ে নিল ফেরদৌস ও সোহানা সাবা অভিনীত বৃহন্নলা। গতকাল রোববার সকালে ক্যাথে প্রেক্ষাগৃহে বৃহন্নলার আনুষ্ঠানিক প্রদর্শন শেষে ছবির পরিচালক মুরাদ পারভেজ প্রথম আলোকে জানান, দর্শক ও বোদ্ধাদের প্রতিক্রিয়া তাঁকে আরও ভালো ছবি তৈরিতে অনুপ্রাণিত করছে।

দর্পণ উৎসবে অন্যদের সঙ্গে রুহি, ফেরদৌস ও মুরাদ পারভেজ
দর্পণ উৎসবে অন্যদের সঙ্গে রুহি, ফেরদৌস ও মুরাদ পারভেজ

বৃহন্নলার আনুষ্ঠানিক প্রদর্শনে এসে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব জামান বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ ও বাংলা ছবির প্রসারে আগামীবার থেকে তাঁরা আরও বেশি সচেষ্ট হবেন। ছবিটি উপস্থাপন করেন ভারতের অভিনেতা আশিস বিদ্যার্থী। তিনি বলেন, ‘ফেরদৌসের সঙ্গে ভারতীয় সিনেমার যে আত্মীয়তা গড়ে উঠেছে, তা দিন দিন আরও বাড়ুক এবং তার মধ্য দিয়ে দুই বাংলার সিনেমা উপকৃত হোক—এটাই কামনা।’ ফেরদৌস জানান, আগামী বছরেও তিনি তাঁর অভিনীত সিনেমা সিঙ্গাপুরে নিয়ে আসবেন।
বৃহন্নলা তরুণ পরিচালক মুরাদ পারভেজের দ্বিতীয় ছবি। প্রদর্শনীর পর প্রথম আলোকে তিনি বলেন,‘আমি সাদাকে সাদা ও কালোকে কালো বলায় বিশ্বাসী।’ বাংলাদেশের গ্রামীণ পটভূমিতে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনীয়তাই এই ছবির মূল কথা। ডিসেম্বর মাসে দিল্লিতে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মুরাদ আমন্ত্রিত হয়েছেন। এই খবর জানিয়ে তিনি বলেন, তাঁর পরবর্তী ছবি অবশ্য একটি টানটান থ্রিলার। ছবির নাম দৌড়।