মন জয় করলেন মিঠুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের মিঠুন চক্রবর্তী এবার বাংলাদেশের দর্শকদের মন জয় করলেন। আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন বিলেতে ছবিতে অভিনয় করেছেন তিনি। গত শুক্রবার একসঙ্গে ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগেই আমজাদ হোসেন বলেছিলেন, ‘আমার এ ছবির প্রাণ হচ্ছেন মিঠুন। দর্শক যদি তাঁকে দেখতে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে।’ হয়েছেও তা-ই। ছবিটি মুক্তির পর দর্শকের ঢল দেখা গেছে প্রেক্ষাগৃহে। একাধিক প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছে। বগুড়া, দিনাজপুর ও জয়পুরহাট ঘুরে এসে আমজাদ হোসেন রোববার রাতে বলেন, ‘ছবি এবং ছবির অভিনেতা মিঠুনের প্রতি সেখানকার মানুষের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’