মন থেকে মনে ছড়িয়ে পড়েছে শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের জন্মস্থান নিয়ে বিভিন্ন বয়সের শিল্পীরা ছবি এঁকেছেন— নৌকা, নদী, পাখি, সুন্দরবন, গোলপাতা, সুন্দরীগাছ। তুলির জন্মস্থান খুলনা, মুকাদ্দাস সাদিফার জন্মস্থান জার্মানির বার্লিন গেট। আমেরিকান শিল্পীরাও এঁকেছেন নিজেদের জন্মস্থানের ছবি। সীমানা অতিক্রম করে মন থেকে মনে ছড়িয়ে পড়েছে শিল্প। ‘জন্মস্থান’ যেন তারই বহিঃপ্রকাশ।গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা আর্ট সেন্টারে উদ্বোধন হয় ‘জন্মস্থান’ শিরোনামের এ বিশেষ প্রদর্শনীর। যুক্তরাষ্ট্র দূতাবাস গত ১০ অক্টোবর জন্মস্থান শিরোনামে শিল্পকলাবিষয়ক একটি নতুন কর্মশালা শুরু করে। তিন সপ্তাহব্যাপী এই কর্মশালায় আমেরিকান শিল্পী অ্যান্ড্রু স্যাফটেল ও হুইটনি বেকার নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন বাংলাদেশিদের সঙ্গে। কর্মশালারই একটি অংশ হিসেবে গতকাল শুরু হয় তিনব্যাপী জন্মস্থান প্রদর্শনী। আগামীকাল শনিবার প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিতে বিয়ের আলোকচিত্র প্রদর্শনীনব্বই দশকের গোড়ার দিকে ‘ওয়েডিং ফটোজার্নালিজম’ বিষয়টি প্রচলনের পরপর আলোকচিত্র জগতে বেশ আলোড়ন তৈরি করেছিল। উত্তর আমেরিকার কয়েকজন ওয়েডিং ফটোগ্রাফার ফটোসাংবাদিকতার ধরনে বিয়ের ছবি তোলার কাজ শুরু করেন। ওয়েডিং ফটোগ্রাফি বলতে বিয়ের হইহুল্লোড়, সব কর্মযজ্ঞ থামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার ধারণাটাই বদলে দেন তাঁরা। তার জায়গায় ফটোগ্রাফার চলে এলেন নেপথ্যে, সব ঘটনার তিনি হয়ে ওঠেন এক সচেতন পর্যবেক্ষক। শেষমেশ ফটোগ্রাফার দিনশেষে সবার অলক্ষ্যে তুলে আনতে সক্ষম হন ঘটনাবহুল দিনটির সত্যিকারের মিথস্ক্রিয়াগুলো। সেটাই তো বিয়ের দিনের আসল স্মৃতি।আলোকচিত্রী প্রীত রেজা সেই কাজটিই করেছেন। তাঁর এমন কিছু ছবি নিয়ে গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো ‘ওয়েডিং ডায়েরি’ শিরোনামে এক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ।বিয়ের অনুষ্ঠানে তোলা নানা রকমের ৩৭টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।শ্রীলঙ্কায় কনকচাঁপা চাকমার চিত্র প্রদর্শনী উদ্বোধনশ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সে দেশের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃিত মন্ত্রণালয় ডেপুটি মিনিস্টার এম পি গুনারত্নে ভিরাকন। আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব-উজ-জামান ও বাংলাদেশে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সরৎ কুমার ওয়েরাগোদা।শান্তির অন্বেষণে (ঔড়ঁৎহবু ঃড় চবধপব ) শিরোনামের কনকচাঁপার এই বিশেষ প্রদর্শনীতে সর্বমোট ৩৩টি চিত্রকলা স্থান পেয়েছে। আন্তঃধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী শুরুসব ধর্মের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক সেমিনারের মধ্য দিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে।অধ্যাপক কে এম সা’দ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি, ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জোসেফ মারিনো, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেবেকা হক প্রমুখ।চিকিৎসা সহায়তায় চিত্র প্রদর্শনীকাজী সুজানা আহমেদ লাজমির বয়স মাত্র ছয়। রাজধানীর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের কেজি টুর ছাত্রী। কিন্তু এ বয়সেই হঠাৎ করে ওর শরীরে বাসা বেঁধেছে ঘাতকব্যাধি। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিচ্ছে লাজমি। বর্তমানে তাকে কেমোথ্যারাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। তবে চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। তাই লাজমির চাচা চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ ‘ডিম্যাটারালাইজেশন অব রিয়েলিটি’ শিরোনামে একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছেন। দুই সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর ছবি বিক্রির সব টাকা ব্যয় করা হবে লাজমির চিকিৎসায়। আজ শুক্রবার বিকেল পাঁচটায় ধানন্ডির আলিয়ঁস ফ্রোঁসেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. মিজারুল কায়েস। আজ ‘সৃজনে ও শেকড়ে - ৬’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ আজ থেকে ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৬’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস। প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিল্পী হাশেম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন আজকের প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শিল্পী নাসিম আহমেদ নাদভী, আহমেদ শামসুদ্দোহা, সাইদুল হক, আতিয়া ইসলাম, মোহাম্মদ ইকবাল, মোস্তফা জামান, সুবীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০টি। প্রদর্শনী আগামী ৯ নভেম্বর ২০১০ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।