মন ভরাল সালমানের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান শাহ
সালমান শাহ

শুক্রবার শেষ হলো ‘সালমান শাহ স্মরণ উৎসব’। বলাকা সিনেওয়ার্ল্ডে ৬ সেপ্টেম্বর উৎসব শুরু হয়েছিল। আয়োজন করেছিল ঢুলি কমিউনিকেশনস। বলাকা সিনেওয়ার্ল্ড ও আয়োজক কর্তৃপক্ষ জানায়, সালমান শাহ অভিনীত ছবি দেখতে প্রত্যাশার চেয়েও বেশি দর্শক এসেছেন।
এ কদিন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই সালমান শাহ অভিনীত ছবিগুলো দেখতে এসেছেন। সিনেওয়ার্ল্ডের দর্শক ধারণক্ষমতা এক হাজার ১১। সেই ধারণক্ষমতার প্রায় ৭০ ভাগই পূর্ণ করেছিলেন সালমান-ভক্তরা।
বলাকা সিনেওয়ার্ল্ডের ম্যানেজার এস আর জয় জানান, সাধারণ সময়ের চেয়ে স্মরণ উৎসবে দর্শক সাড়া ছিল অনেক বেশি। কোনো কোনো ছবির প্রিন্ট খারাপ ছিল। কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না দর্শকদের। সবাই মন ভরে দেখেছে সালমানের ছবি।