মনজুর রশীদের 'নিজেকে খুঁজছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মনজুর রশীদের একটি চিত্রকর্ম
শিল্পী মনজুর রশীদের একটি চিত্রকর্ম

আলিয়ঁস ফ্রঁসেজ লা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে শিল্পী মনজুর রশীদের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘নিজেকে খুঁজছি’। গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান।
‘নিজেকে খুঁজছি’ শিরোনামের এ প্রদর্শনীতে শিল্পীর ৩৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। তরুণ এ শিল্পী ছবিগুলো এঁকেছেন জলরং, চারকোল, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে। পাশাপাশি চিত্রকলার বিষয়বস্তুর প্রয়োজনে কোলাজ, টেক্স ব্যবহার করেছেন। সমাজের চারপাশ, চারপাশের মানুষ, সময়, পরিস্থিতি ও বাস্তবতা উঠে এসেছে ক্যানভাসে। প্রদর্শনীটি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।