মনবাকসো কাব্যিক, আধুনিকও: অঞ্জন দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনবাকসো ছবি নিয়ে সংবাদ সম্মেলনে পরিচালক অঞ্জন দত্তের সঙ্গে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
মনবাকসো ছবি নিয়ে সংবাদ সম্মেলনে পরিচালক অঞ্জন দত্তের সঙ্গে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা

‘গান নিয়ে বাংলাদেশের সঙ্গে আমার অনেক লেনদেন হয়েছে। বাংলাদেশ থেকে আমার নয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাংলাদেশে আমার অনেক বন্ধুও রয়েছে। কিন্তু এখানকার সিনেমার জগতের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তারেক মাসুদের সঙ্গে একটা উৎসবে দেখা হয়েছিল। নতুন জগতে এসে নতুন কিছু একটা করার ইচ্ছে ছিল। মনবাকসো ছবি অন্য দরজাটি খুলে দিল।’ কথাগুলো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের। মনবাকসো ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য গতকাল সকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অঞ্জন দত্ত।
এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন ভারতের চলচ্চিত্র ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। পাশাপাশি ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করবেন তিনি। মনবাকসো ছবিটির কাহিনি, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ।
অঞ্জন দত্ত বলেন, মনবাকসো ছবিটির গল্প কাব্যিক, আধুনিকও। ছবিটির গল্পে অন্য রকম একটা গভীরতা আছে।
মধ্যম লিমিটেডের ব্যানারে নির্মীয়মাণ মনবাকসো ছবির প্রধান চরিত্র নির্জন চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন অঞ্জন দত্ত। আর মৈত্রী চরিত্রে মিম। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন নিরব, নিলয়, কল্যাণ, বাপ্পা প্রমুখ। ছবিটিতে গান করেছেন কনা, এলিটা, রূপঙ্কর, রূপম ইসলাম, অঞ্জন দত্ত ও ব্যান্ড চিরকুট।