মনরো সাজতে ব্যস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোকে নিয়ে ছবি তৈরি করছেন মধুর ভান্ডারকর। ছবির নাম হিরোইন। এখানে মনরোর ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর। জানা গেছে, মেরিলিন মনরো ছাড়া বলিউডের ওই সময়ের কয়েকজন জনপ্রিয় নায়িকার ছাপ থাকবে ছবিতে। অনেকটা উত্তমকুমারকে নিয়ে সত্যজিৎ রায়ের নায়ক ছবির আদলে। কারিনা এখন থেকেই মনরোর ছবিগুলো দেখতে শুরু করেছেন। কাজটা নাকি কারিনার কাছে একটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। শুধু মনরো নয়, মধুবালা, নার্গিস, ওয়াহিদা রেহমানেরও ছবি আবার নতুন করে দেখছেন তিনি। এদিকে হিরোইন ছবির নায়িকার কথা তো জানা হলো, কিন্তু নায়ক কে? তা এখনো গোপনই রেখেছেন মধুর।