মনরোকে বাঁচাতে পিট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমূর্ষু মেরিলিন মনরোকে বাঁচাতে এগিয়ে আসছেন ব্র্যাড পিট! প্রলাপ নয়, সত্যি। হলিউডের এই বিখ্যাত অভিনেত্রীর জীবনকাহিনি নিয়ে ছবি তৈরির কাজ শুরু করেছিলেন অ্যান্ড্রু ডমিনিক। অস্ট্রেলীয় এই পরিচালকের সেই কাজ থমকে আছে টাকার অভাবে! ত্রাতা হিসেবে তাঁর পাশে দাঁড়ালেন পিট। প্রকল্প প্রযোজক হিসেবে এগিয়ে এসেছেন এই তারকা। চাইছেন, আলোর মুখ দেখুক মেরিলিন মনরোর এ জীবনকাহিনি। পিটের প্ল্যান বি প্রোডাকশন এ প্রকল্পে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে। এতে মনরো চরিত্রে রূপ দিচ্ছেন নাওমি ওয়াটস। ডেইলি মেইল।