মনরোর জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশমি কাপড়ের ফিতাহীন জামাটি তিনি পরেছিলেন ১৯৫৩ সালে জেন্টেলম্যান প্রিফার ব্লন্ডস ছবিতে। গোলাপি জামাটি পরে একটি গানের দৃশ্যে নেচেছিলেন মেরিলিন মনরো। স্বর্ণখচিত ওই জামায় মনরোকে সেদিন ডানাকাটা পরির মতো লাগছিল। সেই জামাটিই সম্প্রতি নিলামে তোলা হয়। আয়োজকেরা ভেবেছিলেন, বড়জোর দেড় থেকে আড়াই লাখ ডলার দাম উঠবে। কিন্তু তাঁদের ধারণাকে মিথ্যা করে দিয়ে জামাটি তিন লাখ ১৯ হাজার ডলারে বিকোয়। ওয়েবসাইট।