মনরোর বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি ভক্তকে কাঁদিয়ে মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবী ছেড়েছিলেন অভিনেত্রী মেরিলিন মনরো। বৈচিত্র্যে ভরা তাঁর জীবন, ছিল একাধিক প্রেমিক। এসব নিয়ে ভক্তকুলের মধ্যে আজও আগ্রহের কমতি নেই। উদ্দাম জীবনচারী এই মানুষটিরও ছিল কোমল একটি মন। ফুরসত পেলেই লিখতে বসতেন কবিতা, গান বা ঘটে যাওয়া জীবনের নানা কথামালা। তাঁর প্রথম স্বামী জেমস ডুগের্টিকে নিয়ে লিখেছেন দীর্ঘ একটি রচনা। কৈশোর থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত মনরোর লেখা নিয়ে একটি বই প্রকাশ হতে যাচ্ছে। আসছে শরতে বইটি বাজারে পাওয়া যাবে। ১৯৬২ সালে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আত্মহত্যা করেন মনরো। কিন্তু সেই মৃত্যু নিয়েও বিতর্ক আছে। ওয়েবসাইট।