মনরোর ‘গোপন প্রেম’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে বললেই যে সব সময় তা মানুষের মনের কথা, বিষয়টি এমন নয়। পঞ্চাশের দশকের একটি বিজ্ঞাপনচিত্রে মেরিলিন মনরো যদিও শ্যানেল ফাইভের গুণগানই গেয়েছিলেন। কিন্তু তাঁর বুকের ভেতরে সযত্নে গোপন ভালোবাসার মতো আগলে রেখেছিলেন যে সুগন্ধিটিকে, সে শ্যানেল ফাইভ নয়!অবশ্য এমনিতেও শ্যানেল ফাইভ বিখ্যাত সুগন্ধি। কিন্তু ‘মনরোর প্রিয় সুগন্ধি শ্যানেল ফাইভ’—এ তথ্যটি প্রচারণায় ব্যবহারের কারণে পঞ্চাশের দশকের শুরুতে হু হু করে বেড়েছিল সুগন্ধিটির জনপ্রিয়তা। বহুদিন পর সম্প্রতি থলের বেড়াল বেরিয়েছে।জানা গেছে, মনরোর মনপসন্দ সুগন্ধি, যাকে তিনি গোপন ভালোবাসার মতো সযত্নে সংগোপনে নিজের কাছেই রেখেছিলেন তাঁর নাম ফ্লোরিস রোজ জেরানিয়াম, শ্যানেল ফাইভ নয়!এ তথ্য উদঘাটনের শুরুটা হয়েছিল মনরোর মৃত্যুর অর্ধশতক পর। ৫০ বছর আগে মনরোর প্রয়াণ ঘটলেও আজও এ অভিনেত্রীর নানা অজানা আর আকর্ষণীয় সব তথ্য প্রায়ই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে সবাইকে চমকে দেয়। মনরোর প্রিয়তম এ সুগন্ধির খবরটিও তেমনি একটি খবর।মেরিলিন মনরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে নিয়ে ফ্লোরেন্সের একটি জাদুঘরে আয়োজিত হয়েছিল এক প্রদর্শনীর। সেখানে মনরোর ব্যবহূত এবং স্মৃতিবিজড়িত অনেককিছুই ছিল। যুক্তরাজ্যের সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্লোরিস তাদের ক্রেতাদের পুরোনো রেকর্ড ঘাঁটতে গিয়ে মনরোর জন্য কেনা (সে সময় মনরো পরিচিত ছিলেন মেরিলিন মনরো মিলার নামে) ছয় বোতল সুগন্ধি কেনার একটি কাগুজে দলিল খুঁজে পায়। এ সুগন্ধি কিনেছিলেন মনরোই, তাঁর সেক্রেটারি ডরোথি ব্লাশের নামে। সুগন্ধিগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল লন্ডনের জারমেইন স্ট্রিটের ফ্লোরিস শপ থেকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে। আর সে সময় মনরো সেখানে ছিলেন তাঁর বিখ্যাত ছবি ‘সাম লাইক ইট হট!’ ছবিটির শুটিংয়ের প্রয়োজনে।সমাধান মিলিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মনরোর প্রিয় এ সুগন্ধিটি তৈরি হয়েছিল গোলাপ, জেরানিয়াম, সিট্রোনেল্লা আর সিডারউডের নির্যাসে।