মনিরুল ইসলামের প্রদর্শনীর উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনপ্রবাসী বাংলাদেশি শিল্পী মনিরুল ইসলামের একক চিত্রকর্ম প্রদর্শনী আজ শুক্রবার শুরু হচ্ছে রাজধানীর গ্যালারি চিত্রকে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ। শিল্পী মনিরুল ইসলাম জানান, এবারের প্রদর্শনীতে তাঁর সাম্প্রতিক সময়ের বিভিন্ন মাধ্যমের ৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।