মনীষার জাঁকালো বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালার বিয়ে উপলক্ষে প্রচুর টাকা ওড়াচ্ছে কৈরালা পরিবার। কাঠমান্ডুর গোকার্না ফরেস্ট রিসোর্টে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ জুন মনীষার বাগদান, ১৯ জুন বিয়ে এবং শেষ দিন বর সম্রাট দেহাল ও কনে মনীষার বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হবে। বিয়ের জাঁকালো ওই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে নামীদামি তারকা ও লোকজন আসবেন। বিমানবন্দর থেকে তাঁদের অবকাশ যাপনকেন্দ্রে নিয়ে আসা হবে। ওয়েবসাইট।