মনীষার দেহে অস্ত্রোপচার সোমবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মনীষা কৈরালার দেহে অস্ত্রোপচার করা হবে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা আগামী সোমবার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ। তিনি জানান, মনীষার ডিম্বাশয়ের ক্যানসার অপসারণের জন্য এই অস্ত্রোপচার করা হবে। গত ২৮ নভেম্বর মুম্বাইয়ের জসলোক হাসপাতালে ভর্তি হওয়ার পর মনীষার ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘এমন কঠিন একটি রোগ আমার শরীরে বাসা বাঁধার খবর প্রথম যখন পেলাম, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না।’ মনীষা আরও লিখেছেন, ‘এখন পর্যন্ত জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। সামনে যা-ই ঘটুক না কেন, আমি খুশিমনে তা মেনে নেব।’ আইএএনএস।