মনীষার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক আগেই বলিউডি ছবির সঙ্গে সম্পর্ক আলগা করেছেন একসময়ের হার্টথ্রব অভিনেত্রী মনীষা কৈরালা। বয়স এখন ৪০-এর কোটায়। এবার তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। পাত্র নেপালি ব্যবসায়ী সম্রাট ধল। সবকিছু ঠিক থাকলে ১৯ জুন তাঁদের বিয়ে। তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে বলিউডের অনেক তারকাকে কাঠমান্ডুতে দেখা যাবে। নেপালের প্রথম প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার এই নাতনি সম্প্রতি ধর্ম নামে একটি নেপালি ছবিতে অভিনয় করেছেন। ওয়েবসাইট।