মনীষার বিয়েতে যাচ্ছেন না কেউ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটা করে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। পাত্র ব্যবসায়ী সম্রাট দাহাল। বিয়ে উপলক্ষে কৈরালা-পরিবার নেপালের কাঠমান্ডুতে বেশ জাঁকালো আয়োজন করেছে। তিন দিনজুড়ে চলবে বিয়ের অনুষ্ঠান। এ জন্য ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসবেন অতিথিরা। কিন্তু মুম্বাই থেকে মনীষার কোনো বন্ধু বা নামীদামি তারকা যাচ্ছেন না। তবে মনীষার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক দীপ্তি নাভাল ১৯ জুন বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানিয়েছেন, মনীষার বিয়েতে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সহিংসতা ও নিরাপত্তার আশঙ্কায় নেপালে যাওয়ার চিন্তা বাদ দিয়েছেন। ওয়েবসাইট।