মনীষার সুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই কদিন আগে ইউরোপে দারুণ একটা মধুচন্দ্রিমা কাটিয়ে এলেন। ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি—ঘোরা হয়েছে তিনটি দেশই। ফাঁকে পালন করে এসেছেন স্টুটগার্ট চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও। সব মিলিয়ে মনীষার দিনকাল যাচ্ছে দারুণ। ‘প্যারিস সব সময়ই আমার প্রিয়তম শহর। আর সম্রাটের (স্বামী) সঙ্গে প্যারিস ঘুরতে পারাটা ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু।’ বলেছেন মনীষা। বিয়ের পর জীবনে পরিবর্তন আসেই। মনীষার বেলায়ও ব্যতিক্রম ঘটেনি। এখন মনীষার কাছে চলচ্চিত্র বা ক্যারিয়ার নয়, বিয়েটা সফল করে তোলাই সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে। গত জুন মাসে কাঠমান্ডুতে বিয়ে হয় সম্রাট দাহাল ও মনীষা কৈরালার। ওয়েবসাইট।