প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেটি মনে মনে চায় একটি মেয়েকে। কিন্তু মেয়েটি তাকে পছন্দ করে কি না, তা সে জানে না। এদিকে অন্য একটি মেয়ে ছেলেটিকে পছন্দ করে; তাকে পেতে সে মরিয়া। এদিকে ওত পেতে থাকে একটি সংঘবদ্ধ দল। শুরু হয় অন্য এক গল্প। এমনই এক গল্প নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করেছেন মনের ঘরে বসত করে ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগরসহ অনেকে।