মনের দিক থেকে আমি এখনো তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক। প্রায় ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। একাধারে তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজক। আজ এই গুণী মানুষের ৬৮ বছর পূর্ণ হচ্ছে। তাঁর সঙ্গে আজকের কথোপকথন।কী করছেন?তেমন কিছুই না। নাতি-নাতনিরা এসেছে। ওরা একেকজন গল্প বলছে, তা-ই শুনছি। ওরা খেলা করে, আমি ওদের খেলা দেখি। ওদের আবদারগুলো মেটানোর চেষ্টা করি।আজ তো আপনার বিশেষ একটি দিন...হ্যাঁ, ৬৮ বছর পূর্ণ হচ্ছে আজ। বাবা-মা, ভাইবোনদের কথা খুব মনে পড়ছে। আর শৈশবের সেই দিনগুলোর কথা। ৬৮টি বছর বয়সে আমি যে সুস্থ-স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারছি, এতেই আমি খুশি। আগে জন্মদিন এলে আগে এক রকম আবহ তৈরি হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়েছে। আগে আমার বাসায় দিনভর উত্সব হতো, এখন আর সেসব করতে পারি না। কারণ সেই প্রস্তুতি নিতেও অনেক ধকল সইতে হয়।কী করছেন আজকের দিনটিতে?বড় ধরনের তেমন কিছু না। ছেলেমেয়েরা মিলে সন্ধ্যায় ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সারা দিন তো বন্ধুরা আসে। আজকের দিনটিতে খুব বেশি প্রয়োজন না হলে বেরোনোরও ইচ্ছা নেই।আজ আপনার কোনো ঘোষণা আছে কি?তেমন কিছুই নেই। একটা কথা বলতে পারি, বয়স আমার ৬৮ হলেও মনের দিক থেকে আমি এখনো তরুণ। তারুণ্যের শক্তি ছিল বলেই আমি একদিন শূন্য হাতে স্ত্রী আর শিশু বাপ্পাকে নিয়ে ঢাকায় এসেছিলাম। কাজ শুরু করেছিলাম। তারপর পরিশ্রম করে আজকে এতটা পথ পাড়ি দিয়েছি। আমি মনে করি যে সেই তারুণ্যের শক্তির জোরেই এ বয়সে চলচ্চিত্র নির্মাণ করছি। ভবিষ্যতেও এভাবেই কাজ করে যাব। কারণ চলচ্চিত্র ছাড়া অন্য কিছুতে মন বসে না। তাই এতটুকুই বলতে পারি যে চলচ্চিত্রকে আজীবনের সঙ্গী করে নিয়েই পথ চলতে চাই। বিনোদন প্রতিবেদক