মনোজের গর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের আজমগড়ের মনোজ যাদবের আশা পূরণ হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের থিম সং হিসেবে অনুমোদিত হয়েছে মনোজের লেখা গান ‘দে ঘুমা কে’। এটিই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং। মনোজের এই গানের সুর দিয়েছেন শঙ্কর-এহসান-লয়।মনোজ বলেন, ‘আজ আমি গর্বিত। শঙ্কর-এহসান-লয় অসাধারণ সুর দিয়েছেন। এই গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ক্রিকেটের প্রতি ভালোবাসা আর ক্রিকেট নিয়ে মানুষের উত্তেজনার কথা।’ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে শোনা যাবে এই গান।