মনোনয়নে বিস্মিত উইন্সলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন গ্লোব পুরস্কার আগেও পেয়েছেন। তবে এবার মনোনয়ন পেয়ে কেট উইন্সলেট নিজেই বিস্মিত। সদ্যই পুত্রসন্তানের মা হওয়া উইন্সলেট বলেছেন, ‘এ বছর মনোনয়ন পাওয়ায় আমি মহা বিস্মিত ও রোমাঞ্চিত। হলিউড ফরেন প্রেস সংস্থাকে (গোল্ডেন গ্লোবের আয়োজক) ধন্যবাদ জানাই।’
লেবার ডে ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন উইন্সলেট। দ্য রিডার ছবির জন্য এর আগে গোল্ডেন গ্লোব জিতেছিলেন তিনি। আইএএনএস।