মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোটা বিশ্বে হিন্দি ছবির বড় বাজার রমরমা। সেই হিন্দি ছবিতে অভিনয় বা কাজের জন্য সবাইকে ছুটতে হয় মুম্বাইয়ে। অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি ভিন্ন একটা প্রস্তাব দিয়েছেন। ভারতের গুজরাটে একটি ছবি-নগরি বানানোর প্রস্তাব করেছেন তিনি। এ ব্যাপারে সম্প্রতি তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এক ঘণ্টার বেশি সময় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরে সাংবাদিকদের জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টা এখনো প্রস্তাব পর্যন্তই আছে। ওয়েবসাইট।