মমতাজের ‘স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে’
‘বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে টিভি মাধ্যমে বেশ কিছু গান গেয়েছি। ইচ্ছে ছিল, তাঁকে নিয়ে লেখা আমার গাওয়া আরও কিছু গান দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করব। অবশেষে একটি অ্যালবাম করেও ফেললাম। নাম দিয়েছি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে।’—বললেন লোকগানের শিল্পী ও সাংসদ মমতাজ। আজ সন্ধ্যায় মমতাজের গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে নয়টি গানের এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।মমতাজ জানালেন, তাঁর গাওয়া এই অ্যালবামটি কোনো প্রযোজনা সংস্থা থেকে নয়, ব্যক্তিগত উদ্যোগে বের করছেন তিনি নিজেই। অ্যালবামের গানগুলো লিখেছেন ও সুর করেছেন হাসান মতিউর রহমান, শাহ আলম সরকার, শফি সিকদার ও দেওয়ান হাবিবুর রহমান। পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।