মমতার আহ্বানে অমিতাভের সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ৪৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। গত শুক্রবার রাজ্য সচিবালয় মহাকরণ থেকে অমিতাভের এই সম্মতির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে অমিতাভ লিখেছেন, ‘এই আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ আগামী ১০ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আট দিনের এই উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক চলচ্চিত্র অংশ নেবে। গত বছর এ উৎসব উদ্বোধন করেন শাহরুখ খান।